ঝড়ের সম্ভাবনা নেই, সংকেত নামাতে বলা হয়েছে

সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (২৫ অক্টোবর) সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসার ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সকল মাছ ধরর নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।