হামুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ ব্যবস্থা অতিদ্রুত স্বাভাবিক করা হবে: প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অতিদ্রুত স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে দ্রুত সকল লাইন সচল করার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তিনি গ্রাহকদের ধৈর্য ধরার ও সহযোগিতা করার অনুরোধ জানান।

উল্লেখ্য, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪৫০,০০০ এবং চট্টগ্রাম-১ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪১০,০০০ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। ইতিমধ্যে কক্সবাজারে ৫৫,০০০ এবং চট্টগ্রাম-১ পবিসে ১৩০,০০০ সংযোগ রিকভারি করা হয়েছে। প্রায় ৭০০ জন লাইন ক্রু ১৬৩ গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছে। তাছাড়াও নিয়মিত লোকবল ও ঠিকাদারদের পাশাপাশি চট্টগ্রাম পিবিএস-২ ও চট্টগ্রাম পিবিএস-৩ থেকে অতিরিক্ত লোকবল ও ঠিকাদারকে কক্সবাজার জেলায় পাঠানো হয়েছে।