হলিউডের অ্যাকশন হিরো রিচার্ড রাউন্ডট্রির মৃত্যু

‘স্টার অব শ্যাফট’খ্যাত হলিউড অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার ৮১ বছর বয়সে মারা গেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে এই অভিনেতার। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রিচার্ড রাউন্ডট্রির ম্যানেজমেন্ট সংস্থা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। অভিনেতার ম্যানেজার প্যাট্রিক ম্যাকমিন ভ্যারাইটিকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, রিচার্ডের কাজ এবং ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়। রিচার্ড রাউন্ডট্রি প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাকশন হিরো, যিনি ১৯৭১ সালে তার আইকনিক চরিত্র ‘হিট শ্যাফট’-এ অভিনয় করে পরিচিতি লাভ করেন।