নাজমা গিজারের উৎপাদন ও বিক্রি বন্ধ করল বিএসটিআই

পণ্যের মান সনদ/লাইসেন্স ছাড়াই স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) উৎপাদন ও বাজারজাত করায় গতকাল বুধবার মিরপুরের মাহবুব স্যানিটারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধির কাছ থেকে মুচলেকা গ্রহণ করে গিজার উৎপাদন বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে লাইসেন্স গ্রহণ ছাড়া বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মিরপুরের মনিপুরের নাজমা গিজারকে ২৫ হাজার টাকা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ছাড়া একই পণ্য বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন ও পরীক্ষক মো. মোশাররফ হোসেন। বিজ্ঞপ্তি