ছেলেসহ বিএনপি নেতা আবুল হোসেনকে গ্রেপ্তারের অভিযোগ

মিরপুর থানা বিএনপির সভাপতি ও মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আবদুল এবং তার ছেলে আবদুর রহমান রনিকে শ্যামলীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বুধবার (২৫ অক্টোবর) রাতে শ্যামলীর বাসা থেকে তাদেরকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে জানান আবুল হোসেনের আরেক ছেলে আবদুল আল মামুন।

তিনি জানান, তাদের বাড়ি মূলত মিরপুরে। শ্যামলীতে তারা ভাড়া থাকতেন। হঠাৎ পুলিশ এসে তার বাবা ও ভাইকে আটক করে নিয়ে গেছে।