সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গত বুধবার আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে শুভেচ্ছাস্বরূপ ফুলের তোড়া তুলে দেন রূপায়ণ গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব ল্যান্ড প্রকিউরমেন্ট খান মোহাম্মদ ইমরান। এ সময় রূপায়ণ গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ল্যান্ড প্রকিউরমেন্ট) মো. এনামুল হক, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ ফখরুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল উপস্থিত ছিলেন।