সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার চার দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে। 

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃ স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ত্যাগ করবেন এবং ১ নভেম্বর সকালে দেশে ফিরবেন।