বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে গতকাল বৃহস্পতিবার সকালে শারদীয় উৎসব দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও ব্রাদার, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীদের সঙ্গে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি