আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল অর্থের জন্য দয়িতার আত্মীয়ের কু-প্ররোচনায় দয়িতাকে ভুল পথে ধাবিত করতে পারে। হয়তো সরকারি কর্মকর্তার সহযোগিতায়, ভুল সংশোধন হবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর কৃষ্ণপক্ষে রবির অবস্থানের ফলে ভুলের মাশুল দিতে হতে পারে। নিজ আয়ত্তের বাইরের কোনো বিষয়ে দয়িতাকে অঙ্গীকার করা আপনার ঠিক হবে না

বৃষ : ২১ এপ্রিল-২০ মে জাতক বহু প্রতীক্ষিত সহায় সম্পত্তির সুরাহার সুযোগ পেতে পারেন। ভলো উকিল ও প্রবীণদের সাহায্য নিন। বৃ

শ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর মঙ্গলগ্রহের প্রভাবে প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন মুকুলন্দির কারণে ঝামেলা হতে পারে। পুরনো বন্ধুর কাছ থেকে পাওনা টাকা সহজে পাবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন জাতকের শারীরিক সমস্যা দেখা দেবে। হয়তো ঋতুর পরিবর্তনের জন্য অমø ও আন্ত্রিক সমস্যা হতে পারে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই এ সপ্তাহে জাতক সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। তাই স্থলপথে রাত্রিকালীন দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট জাতকের শারীরিক ক্ষতি হতে পারে। তাই অযথা অর্থের লোভে নমিনেশন বাণিজ্য পরিত্যাজ্য।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর জাতক আবেগের বশবর্তী পরদয়িতার প্রতি আসক্ত হয়ে বিবাহের জন্য উতলা হবেন, যা সামাজিক বিপদ বয়ে আনবে। তাই এসব এড়িয়ে চলুন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর কেতুগ্রহের প্রভাবে জাতক, কলহের কারণে, পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে। দয়িতার জন্য সিদ্ধান্ত নেবেন না। নিশ্চয় ক্রোধ পরিহার করুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি জাতকের কাজের জন্য পদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হবে। বড় কাজ পাইয়ে দেওয়ার লোভে উৎকোচের পথ এড়িয়ে চলাই উত্তম।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি কামদেবের তীরের ফলে স্বাস্থ্যবতী যুবতী পড়শির কুনজরে পড়তে পারেন। অতি সহজে অর্থ আয়ে প্রতিবেশী নারী আদিরসে গা ভাসাতে ফুসলাবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ যৌথ ব্যবসায়ে পার্টনারের প্রতি অগাধ বিশ্বাস করবেন না। প্রবাসী ব্যবসায়ী দয়িতার কুপ্ররোচনায় আপনার বন্ধু পার্টনার পাওনা নিয়ে ঝামেলা করবে।