সন্ত্রাসীদের হরতাল মানি না, মানবো না: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপি হরতাল দিয়য়েছে এই হরতাল আমরা মানি না। সমাবেশ শেষে করে বাড়ি যাওয়ার সময় স্লোগান দিতে দিতে যাবেন সন্ত্রাসীদের হরতাল মানি না, মানবো না।

আজ শনিবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আওয়ামী লীগের, শাজাহান খান, ফারুক খান, মোফাজ্জল, হোসেন চৌধুরী মায়া, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।