গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএসএমএমইউর

গত ২৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় সংবাদপত্রসহ কিছুসংখ্যক গণমাধ্যমে মিথ্যা সংবাদ করা হয়েছে।

গত ২০ অক্টোবর সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য মেডিকেল অফিসারসহ অন্যান্য পদের নিয়োগ পরীক্ষা সব নিয়ম মেনে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সমন্বয়ে গঠিত কমিটি যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো প্রণয়ন, প্রশ্নপত্র মডারেশন, প্রশ্নপত্র মুদ্রণ ও প্যাকিংসহ পরীক্ষা অনুষ্ঠান ও ফলাফল সঠিকভাবে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন উপ-পরীক্ষা নিয়ন্ত্রকসহ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার করা হয়েছে। স্বার্থান্বেষী মহলের ইন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এমন কতিপয় চিকিৎসক বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। বিজ্ঞপ্তি