রূপায়ণ সিটি উত্তরা এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের প্রথম সিটি ব্রান্ড— রূপায়ণ সিটি উত্তরা এবং জাপানিজ ম্যানেজমেন্ট পরিচালিত- শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর (অপারেশান অ্যান্ড কোয়ালিটি) হিরোশি কুমাজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপায়ণ সিটির সিবিও গৌতম তরফদার, হেড অফ মার্কেটিং কাজি সারজিল হাসান, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর সিনিয়র ডিজিএম সৈয়দ রেজাউল হক রেজা এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের তৌহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

চুক্তি অনুযায়ী রূপায়ণ সিটির সন্মানিত গ্রাহক এবং কর্মকর্তারা জাপানিজ ব্যবস্থাপনায় পরিচালিত শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ইনডোর আউটডোর সেবা সমূহ বিশেষ ছাড়ে খুব সহজেই গ্রহণ করতে পারবেন।

এসময় রূপায়ণ সিটি উত্তরার সিবিও গৌতম তরফদার জানান, রূপায়ণ সিটি উত্তরা সব সময়ই গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে রূপায়ণ সিটি এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটি তার সন্মানিত গ্রাহকদের জন্য অদূর ভবিষ্যতে আরও 'ভ্যালু অ্যাডেড সার্ভিস' সংযোজনের প্রক্রিয়াটি অব্যাহত রাখবে বলেও জানান তিনি।