বিএসএমএমইউতে বিশ্ব স্ট্রোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘স্ট্রোক ব্রেইনের রোগ, হার্টের রোগ নয়’ এই স্লোগান নিয়ে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে নিউরোলজি বিভাগের উদ্যোগে একটি গণসচেতনামূলক শোভাযাত্রা ও শহীদ ডা. মিল্টন হলে একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সম্মানিত ডিন ও নিউরোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র।

আপডেটস অন দ্য ম্যানেজমেন্ট অব একিউট ইসকেমিক স্ট্রোক নিয়ে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের স্ট্রোক ডিভিশনের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ। স্বাগত বক্তব্য রাখেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে। ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. আনিস আহমেদ। বিজ্ঞপ্তি