যে অভ্যাসগুলো বাদ দেওয়া জরুরি

সবার জীবনেই কিছু না কিছু ভুল অভ্যাস গড়ে ওঠে। এই ভুল অভ্যাসগুলো বাদ দিতে পারলে জীবনে সফল হওয়া যায়। মিলিয়ে দেখুন নিচের এই অভ্যাসগুলো আপনার আছে কি না।

১. আপনি কি সব জায়গাতেই দেরি করে যান। এই অভ্যাস জীবনে ভয়ংকর প্রভাব ফেলতে পারে। সময়মতো উপস্থিত না থাকার অভ্যাস আপনার জীবনকে আরও কঠিন করে তুলতে পারে। এই বদ অভ্যাস বাদ দেওয়ার চেষ্টা করুন আজ থেকেই।

২. কখনো কখনো এমন সময় আসে যখন সময়মতো কাজ শেষ করা সম্ভব হয় না। যদি যথাযথ চেষ্টার পরেও না করতে পারেন তবে হতাশ হবেন না। নিজের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেবেন না। ধীরেসুস্থে পুনরায় কাজের প্রতি মনোযোগ দিন। নিজের প্রতি অভিযোগ রাখবেন না।

৩. প্রত্যেকেই চায় যেন তার আশপাশের মানুষ তার ভালো দিকগুলোর মূল্যায়ন করুক, প্রশংসা করুক। কিন্তু আপনার চারপাশে যদি এমন মানুষ থাকে যারা আপনার প্রশংসা করতে চায় না বা করে না, তবে তাদের এড়িয়ে চলুন। এমন মানুষের সঙ্গ বেছে নিন যারা আপনার ভালো দিকগুলোর মূল্যায়ন করতে পারে।

৪. চেষ্টা ও পরিশ্রমের ফল পেতে চাইলে কিছুটা ধৈর্য থাকা লাগে। যখন আপনার মনে হবে আর পারছেন না, তখন নিজেকে আরেকটু শক্তি জোগান। আপনি পাবেন সফলতার স্বাদ। তাই প্রতিটি কাজের আগে পরিকল্পনা করে নিন। ধৈর্যহীন মানুষ সফলতা পায় না।

৫. যাদের শুধুমাত্র নেতিবাচক দিকে মনোনিবেশ করার অভ্যাস আছে তারা জীবনে শুধুমাত্র নেতিবাচক পরিস্থিতিরই সম্মুখীন হয়। এটি বদ অভ্যাসের একটি অন্তহীন বৃত্ত। আপনি যতই এই বদ অভ্যাস শেষ করার চেষ্টা করবেন, ততই আপনি এতে জড়িয়ে যাবেন। নেতিবাচক জিনিসগুলোর বদলে ইতিবাচক দিকগুলোর কথা ভাবুন।

৬. মাল্টিটাস্কিং করতে পারলে অনেক সময় বাঁচানোও সম্ভব হয়। কিন্তু এর ক্ষতিকর প্রভাব পড়ে আপনার মস্তিষ্কে। তাই একসঙ্গে একাধিক কাজ করা বন্ধ করুন। প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা সময় বরাদ্দ রাখুন। সাবধানে এবং দ্রুততার সঙ্গে কাজ করার অভ্যাস করুন। ভুলে যাওয়ার ভয় থাকলে প্রতিদিনের কর্মপরিকল্পনা নোট করে রাখুন।

৭. নিজের দুর্ভাগ্য কিংবা ব্যর্থতার জন্য অন্যদের দোষ দেওয়ার অভ্যাস থাকলে তা বাদ দিন। নিজের প্রতি মনোযোগ দিন। যা পাননি তার জন্য মনে আফসোস রাখবেন না।