অফিসার নিচ্ছে আইএফআইসি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আইএফআইসি ব্যাংক লিমিটেড।

পদ: ট্রানজেকশন সার্ভিস অফিসার।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কাজের সাথে প্রাসঙ্গিক কম্পিউটার দক্ষতা।

অভিজ্ঞতা: লাগবে না।

বেতন: এক বছর প্রবেশনকালে অন্যান্য সুযোগ–সুবিধাসহ মাসিক বেতন ৩৩,০১০ টাকা। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৫,৫৩৭ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: দেশের যে কোন জায়গা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৪ নভেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস