সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের শীর্ষ স্থানীয় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিষ্ঠানটিতে সিনিয়র হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলালিংক।
পদ: সিনিয়র হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বনামধন্য ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে উত্সাহিত করা হচ্ছে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস