কেন ইয়াশ রোহানকে ‘বাংলা সাবান’ ডাকতেন তার মা

অল্প সময়েই অভিনয় নিয়ে দর্শকদের ভালোবাসা জয় করে নিয়েছেন ছোট পর্দার অভিনেতা ইয়াশ রোহান। নাটক, ওটিটি- দুই অঙ্গনেই সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। কাজ করেছেন সিনেমাতেও।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন যে, তিনি বেশ ইমোশনাল, অল্পতেই গলে যান। তবে বেশি রাগ উঠলে চিৎকার- চেঁচামেচি শুরু করেন। ইয়াশ রোহানের রাগ কেমন, উপস্থাপিকার এমন প্রশ্নে অভিনেতা বলেন, ‘খুব বেশি রাগ হলে চিৎকার- চেঁচামেচি শুরু করি আর কাছের মানুষদের সঙ্গে অভিমান হলে কান্না চলে আসে। অনেক কান্নাকাটি করি। আর খুব বেশি খুশি হলে গান শুনি, ফ্যানদের সঙ্গে ফোন দিয়ে কথা বলি।’

তিনি জানান, এ জন্য তার মা (অভিনেত্রী শিল্পী সরকার অপু) তাকে ছোটবেলায় ‘বাংলা সাবান’ বলে ডাকতেন। তার ভাষ্যে, তিনি অল্পতেই গলে যান।