সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স (আইএসিডি) বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
বিভাগ: ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স (আইএসিডি)
পদ: এক্সিকিউটিভ।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ/এমবিএ।
অতিরিক্ত যোগ্যতা: চাপের মধ্যে কাজ করার ক্ষমতা, ডেটা বিশ্লেষণ, রিপোর্ট লেখা, টিমওয়ার্কে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ ছুটি, বীমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ২৪-৩২ বছর।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস