ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

দেশব্যাপী বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধের প্রথম দিন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক কার্যত অচল হয়ে পড়েছে। মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দু-একটি পণ্যবাহী ট্রাক ছাড়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের কড়া নজরদারি দেখা গেছে। অপরদিকে বিএনপির কোনো নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

টাঙ্গাইল সদর থানার ওসি মো. আবু ছালাম জানান মহাসড়কে বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই নজরদারিতে আছি। আমাদের উদ্দেশ্য কোনো বিশৃঙ্খলা যেন কেউ সৃষ্টি করতে না পারে।