শরি’আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় রেমিটেন্স বিষয়ক মতবিনিময় সভা

শরি’আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের অংশগ্রহণে রেমিটেন্স বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। অনলাইনে সংযুক্ত থেকে সভায় আরও বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান ও চিফ রেমিটেন্স অফিসার মো. মোশাররফ হোসাইন। প্রবাসী ব্যবসায়ী আনোয়ার হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত সিআইপি, ইউসুফ বিন রফিক এবং মো. হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।