লিওনেল মেসি রেকর্ড অষ্টমবার জিতেছেন ব্যালন ডি'অর। অর্থাৎ মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুজনে মিলে এখন পর্যন্ত জিতেছেন মোট ১৩টি। মেসি তিনটি বেশি ব্যালন ডি'অর জিতলেন রোনালদোর চেয়ে। মেসিকে প্রশ্ন করা হলে লে'কিপকে উত্তরে বলেন, তার ও রোনালদোর দ্বৈরথকে সুন্দর স্মৃতি বলে উল্লেখ করেছেন।
প্রশ্নটি ছিল এমন - আপনার অষ্টম হল এবং তিনটি বেশি রোনালদোর চেয়ে। ধরে নিতে পারি প্রতিযোগিতা শেষ? মেসি বলেন, 'প্রতিদ্বন্দ্বিতাটা ছিল দারুণ (খেলার মাঠে)। অ্যাথলেট হিসেবে তিনি দারুণ। আমি মনে করে দুজনই এই (প্রতিদ্বন্দ্বিতা) থেকে উপকৃত হয়েছি। সেও সব সময় জিততে চায়। আমাদের জন্য এবং যারা ফুটবল পছন্দ করে তাদের জন্য সুন্দর একটি সময় গেছে। আমরা যা করেছি সেটি অবশ্যই প্রশংসনীয়। কেননা সবাই বলেছিল, শীর্ষে ওঠা সহজ তবে (শীর্ষে) থাকা নয়। আমরা দীর্ঘ সময় ধরে শীর্ষে ১০-১৫ বছর, জানি না কত বছর। এটা করা কঠিন। এই পর্যায়ে এভাবে চালিয়ে যাওয়াটা কঠিন। আমি মনে করি যারা ফুটবলকে উপভোগ করে, আমাদের অনুাসারী তাদের জন্য এটি সুন্দর স্মৃতি।'