রাজধানী মুগদা হাসপাতালের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় পুলিশ আগুন লাগানোর অভিযোগে আলামিন নামে একজনেক আটক করেছে।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে জানিয়ে মুগদা থানার ওসি আব্দুল মজিদ বলেন, সকালে কযেকজন বাসে আগুন দেয়। তখন তাদের টহল পুলিশ দ্রুত সেখানে পৌঁছে একজনকে আটক করে।
আটক ব্যক্তি বাসে আগুন দিয়েছে বলে স্বীকার করেছে দাবি করে ওসি বলেন, তারা এ ব্যপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।