ইউনিয়ন ইন্স্যুরেন্স কো. লি. এর মেরিন হাল বীমা দাবী নিষ্পত্তির চেক হস্তান্তর

ইউনিয়ন ইন্স্যুরেন্স কো. লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু মেসার্স মদিনা মেরিটাইম লি. এর ব্যবস্থাপনা পরিচালক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম এর নিকট মেরিন হাল বীমা দাবীর ১,৫০,০০,০০০/-(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন। 

এ সময় ইউনিয়ন ইন্স্যুরেন্স কো. লি: এর মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন, আগ্রাবাদ শাখার প্রধান ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ মনির উদ্দিন, দাবী বিভাগের প্রধান মোহাম্মদ আজাদ হোসেন ও কোম্পানী সচিব শাফকাত মওলাসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।