যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন খুব সহজেই। সম্প্রতি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেড এর মধ্যে এ বিষয়ক চুক্তি সই হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুস সালাম চুক্তিতে সই করেন।
এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম, ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান মো. রাশেদ রহমান এবং ব্র্যাক সাজান এক্সচেঞ্জ এর হেড অব অপারেশন মো. মারজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।