চলতি নভেম্বর মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন হাসপাতালে সপ্তাহের সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ও মারা গেছে আরও সাতজন। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তি হয়েছে ১ হাজার ৯০৩ জন। এর আগে এর চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছিল গত ২৫ অক্টোবর ১ হাজার ৯১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন রোগীদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১ হাজার ৫১৯ জন, যা দৈনিক ভর্তি রোগীর ৮০ শতাংশ। বাকি ২০ শতাংশ বা ৩৮৪ জন ভর্তি হয়েছে ঢাকার বাইরে।