‘নির্বাচনে যাবে জাতীয় পার্টি’

সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান জি এম কাদের ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যে হাই কমিশনার সারাহ কুককে এ কথা বলেছেন।

বুধবার (১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলার গুলশানের বাসভবনে নৈশভোজে অংশ নেন বৃটিশ হাই কমিশনার। এতে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজ।

মাসরুর মাওলা জানান, ‘সারাহ কুক জানতে চেয়েছিলেন জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না? জবাবে জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। নির্বাচন নিয়ে দলের নেতাদের নিজস্ব প্রস্তুতি ও ভাবনা রয়েছে। নির্বাচনে অংশ না নিলে দলের ভাঙন দেখা দেবে। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।’