বিএনপি নেতা আমিনুলকে গভীর রাতে তুলে নেওয়ার অভিযোগ 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে বৃহস্পতিবার ভোর পৌনে চারটায় রাজধানীর গুলশানের হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে রাত দুইটার দিকে আমিনুল হকের স্ত্রী জানান, রাত ২টা থেকে গুলশানের এ বাসা ঘেরাও করে রাখে পুলিশ। 

একই স্থান থেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে আটক করে পুলিশ। এ সময় আমিনুল হকের গাড়ি চালক এবং পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রিজভী।