ন্যাশনাল ব্যাংকের স্বরূপকাঠি উপশাখা উদ্বোধন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বরূপকাঠি উপশাখা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। আজ বৃহস্পতিবার ঝালকাঠি শাখার অধীনে ৩৮তম উপশাখা হিসেবে এটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের সিআরএম (এমএসএমই) ডিভিশনের প্রধান ও ইভিপি মো. শহিদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহাবুব উল্লাহ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেছারাবাদ, পিরোজপুর। আরও  উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান ও এসভিপি মো. জালাল উদ্দীন প্রামানিক, বরিশাল শাখার ব্যবস্থাপক, ঝালকাঠি শাখার ব্যবস্থাপক, স্বরূপকাঠি উপশাখার ব্যবস্থাপক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় বাসিন্দারা এখন তাদের সন্নিকটেই ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।