মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম আরেফীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা মামলায় বৃহস্পতিবার (২ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার চৌধুরীর ভার্চুয়াল আদালত এই আদেশ দেন।
আজ মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন মীর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরদিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেনের উপদেষ্টা’ পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, মিয়ান আরফি মার্কিন সরকারের কেউ না।