জর্ডানের পর এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশ বাহরাইন। একইসঙ্গে দেশটি ইসরায়েলের সঙ্গে তাদের সবরকম অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে বাহরাইনের সংসদ বলেছে, মানামার এই পদক্ষেপ ফিলিস্তিন ও তাদের জনগণের বৈধ অধিকার সমর্থনে নেওয়া হয়েছে। এর আগে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল দেশটি।
হামাস-ইসরায়েল সংঘাতের পর ইতোমধ্যে বাহরাইন ছেড়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। ফলে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তিন বছরের মধ্যে দেশ দুটির মধ্যে আবারও টানাপড়েন শুরু হলো।