বাজারে শীতসবজির দাম কিছুটা কমল

বিএনপিসহ বিরোধী দলগুলোর হরতাল ও টানা ৭২ ঘণ্টা অবরোধের তেমন প্রভাব পড়েনি সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে সবজি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। এ সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির উৎপাদন বেড়ে যাওয়ায় সবধরনের সবজির দাম কমতির দিকে।

আজ শুক্রবার (০৩ নভেম্বর) রাজধানীর বৃহত্তর মিরপুর, আগারগাঁও, কারওয়ান বাজার এবং মগবাজারের একাধিক পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হয়েছিল। এ ছাড়া সোনালি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০ টাকা কেজি, লেয়ার ৩৪০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহে শীতকালীন সবজি আমদানি ভালো থাকায় শিম, গাজর ও ফুলকপিসহ সব সবজির দাম কমেছে। গত সপ্তাহে যে শিম ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ছোট সাইজের ফুলকপি বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা করে। এখন এ দামেই বড় সাইজের কপি ক্রেতারা পাচ্ছেন। আগামী সপ্তাহে সবজির দাম আরও কমবে বলে আশা করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।

এ ছাড়া ১০ থেকে ২০ টাকা দাম কমে বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ৮০ টাকায়, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতিটি ৭০ থেকে ৯০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা, ধনে পাতার কেজি ২০০ টাকা, কলার হালি ৩০ টাকা, জালি কুমড়া ৫০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি ৬০ থেকে ৭০ টাকা, নতুন আলু ১৪০ টাকা, দেশি পেঁয়াজ ১৫০ টাকা, ভারতীয় পেঁয়াজ ১২০ টাকা, কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ছোট বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, ছোট ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি মুলা ৫০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, পাকা টমেটো প্রকারভেদে ১০০ থেকে ১২০ টাকা, কচুরমুখী ৭০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারগুলোতে লাল শাকের আঁটি ২০ টাকা, লাউ শাক ৩০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ২৫ টাকা, কলমি শাক ১০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকায়। আর দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা।

বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস কেজিপ্রতি এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

৪০০ গ্রামের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে এক হাজার ১০০ টাকা দরে। চাষের শিং মাছের কেজি (আকারভেদে) ৪০০ থেকে ৭০০ টাকা। প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৬০০ টাকা, মাগুর ৮০০ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা, চিংড়ি ৮০০ থেকে এক হাজার টাকা, বোয়াল প্রতি কেজি ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, কাতলা ৪০০ থেকে ৮০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, কই ২৪০ থেকে ২৫০ টাকা, মলা ৪৫০ টাকা, বাতাসি টেংরা এক হাজার ২০০ টাকা, কাচকি মাছ ৬০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা, রূপচাঁদা এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাইম মাছ হাজার থেকে বারশ টাকা, দেশি কই এক হাজার টাকা, মেনি মাছ ৭০০ টাকা, শোল মাছ ৭০০ টাকা ও আইড় মাছ ৮০০ থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।