সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে দীঘির সঙ্গে এক তরুণকে। ওই তরুণের কাঁধে হাত দিয়ে মাথায়, মাথা ঠুকে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। তবে কি দীঘি প্রেম করছেন? এমন প্রশ্ন সামাজিকমাধ্যমে। গুঞ্জন সমসাময়িক বিষয় নিয়ে প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন
দীঘি কেমন আছেন? কী নিয়ে ব্যস্ত এখন?
ভালো আছি। কেননা মুজিব বায়োপিক নিয়ে ব্যস্ততা গেল এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটছে।
ওহ! হ্যাঁ, আপনার বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে বলুন, কেমন যাচ্ছে ক্লাস; প্রিয় বন্ধু বান্ধব কারা?
ইউনিভার্সিটি লাইফটা বেশ আনন্দেই কাটছে। আমি এবার চতুর্থ সেমেস্টারে উঠেছি। বেশকিছু ভালো বান্ধব পেয়েছি- যেমন জিদনি, সৌমিক। এরা পড়াশোনার ক্ষেত্রে আমাকে নানাভাবে সহায়তা করে, করছে।
শুটিং ক্লাস এসব সাংঘর্ষিক হয়ে দেখা দেয় না?
না তেমন সমস্যা হয় না। যাদের সঙ্গে কাজ করি, তাদের আগেই বলে দেই কোনদিন আমার ক্লাস আছে। সেভাবেই শিডিউল তৈরি করি।
ক্লাস শুটিং- এর বাইরে দীঘি কী করে?
বই পড়ি, সিনেমা দেখি।
প্রিয় লেখক কে? কার কার সিনেমা দেখা হয়?
আমার ভীষণ প্রিয় লেখক হুমায়ূন আহমেদ। মিসির আলির আমি খুবই বড় ভক্ত। কষ্ট লাগে আর নতুন বই পাইনা। আর সিনেমা দেখি রণবীর কাপুরের, জানেনই তো আমার প্রিয় অভিনেতা। এছাড়াও সালমান খান, শাহরুখ খান, প্রয়াত অভিনেতা ইরফান খানের সিনেমা দেখি।
প্রিয় নায়িকা কে তাহলে?
অবশ্যই ক্যাটরিনা কাইফ
এই যে সামাজিক মাধ্যমে এক ছেলের সঙ্গে ছবি ছড়িয়ে পড়েছে, ছেলেটি কে? সবাই বলছে দীঘি প্রেম করছে...
মোটেও না। সে আমার শৈশবের বন্ধু। এটা নিয়ে গুঞ্জন কারা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে, বুঝে উঠতে পারছি না। ছেলেটি আমাদের পারিবারিক বন্ধু, ছোটবেলা থেকে আমরা এক সঙ্গে বড় হয়েছি।
আচ্ছা ভালো থাকুন। আজ এ পর্যন্তই...
আপনিও ভালো থাকবেন।