ফরিদপুরের আলফাডাঙ্গায় নড়াইল বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৪৯), নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামু আলম (৪৮), নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), নড়াইল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খিজির আহম্মেদ (৫৮), ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ (৩০)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।