রাজধানীর নয়া পল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যার ঘটনায় সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, আনসার উদ্দিন এজাহারভুক্ত আসামি। তাকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে এই ঘটনায় ২৮ অক্টোবর রাতেই পল্টন থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এসআই মাসুক মিয়া।
মামলা দায়েরের পরদিন গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহ্বায়ক শামীম রেজা এবং সুলতান নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বরগুনার শহিদুল্লাহ মুসুল্লী নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।