ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।
শুক্রবার (০৩ নভেম্বর) তিনি বলেন, গাজা যুদ্ধের রেষ এ অঞ্চলকে প্রভাবিত করতে পারে। খবর এএফপির।
হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এরপর লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েল এবং হামাসের মিত্র হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং ভয়াবহ সীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
হিজবুল্লাহ জানায়, তারা একযোগে ইসরায়েলের ১৯টি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এরপর ইসরায়েলও ‘বিস্তৃত পরিসরে’ হামলা চালিয়েছে।