হাসান আলির ‘১০০’

উইল ইয়ংকে একাদশের বাইরে রেখে ডেভন কনওয়ের সঙ্গে রাচিন রবীন্দ্রকে ইনিংস শুরু করতে পাঠায় নিউজিল্যান্ড। দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালো করে কিউইরা। প্রথম পাওয়ার প্লে কাটিয়ে দেন দুই বাঁহাতি।

একাদশ ওভারে এসে তাদের ৬৮ রানের জুটি ভাঙেন হাসান আলি। তার বাউন্সারে পুল শট খেলেন কনওয়ে। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি ব্যাটসম্যান। ব্যাটের কানা লেগে কনওয়ে কাঁধে সামান্য ছুঁয়ে বল জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।

রিজওয়ান নিশ্চিত ছিলেন না ব্যাটে লেগেছে কিনা। তবে হাসানের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৬ চারে ৩৫ রান করে ফেরেন কনওয়ে। হাসান পূর্ণ করেন ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক।