গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নীর এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে চর্চা। শনিবার ভোর রাতে তার ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট হওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তাপস এবং তার সংসার ভাঙতে চাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। মুহূর্তেই সেই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়।
এরমধ্যেই ফারজানা মুন্নী জানালেন তার ফেসবুক হ্যাকড হয়েছিল। গতরাতে ফেসবুক প্রোফাইল তার নিয়ন্ত্রণে ছিল না। শনিবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা নিশ্চিত করেন গানবাংলার চেয়ারম্যান।
ফারজানা মুন্নী লেখেন, ‘আমি নিশ্চিত গতকাল রাতে আমার ফেসবুক প্রোফাইল থেকে একটি সমস্যাজনিত স্ট্যাটাস দেখেছেন সবাই। আমার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছিল এবং সেটা আমার নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে। আপনাদের এই সচেতনতার জন্য ধন্যবাদ।’
ভাইরাল হওয়া সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়েছিল কিন্তু ততক্ষণে তা সর্বত্রই ছড়িয়ে পড়ে। ওই পোস্টে বুবলীকে ব্ল্যাকমেইলার হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে টিএম ফিল্মসের ব্যানারে শিগগিরই সিনেমায় অভিনয় করবেন শবনম বুবলী। চিত্রনায়িকা পরীমণি ও বুবলীকে একসঙ্গে হাজির হবেন ‘খেলা হবে’ সিনেমায়। এটি পরিচালনা করবেন তানিম রহমান অংশু।