আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘অ্যাশেজ উত্তাপ’ ছড়ানো ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। টস হেরে অজিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ক্রিস ওকসের শিকার বনে দলীয় ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ট্রাভিস হেড ১১ ও ডেভিড ওয়ার্নার ১৫ রান করেন। তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে আদিল রশিদের বলে আউট হন স্মিথ। তবে ৬৩ বলে নিজের দশম ফিফটি তুলে নেন লাবুশেন। ৭ চারে ৮৩ বলে ৭১ রান করে ফেরেন তিনি।
ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ না থাকায় একাদশে আসা ক্যামেরুন গ্রিন করেন সুযোগের সদ্ব্যবহার। ৫২ বলে ৫ চারে করেন ৪৭ রান। এরপর মার্কাস স্টয়নিসের ৩৫ আর অ্যাডাম জাম্পার ১৯ বলে ২৯ রানে স্কোরবোর্ডে এই পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।
উইকেট শিকারে ইংল্যান্ডের বোলারদের মধ্যে এগিয়ে ছিলেন ক্রিস ওকস। তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া আদিল রশিদ ও মার্ক উড ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান লিয়াম লিভিংস্টোন ও ডেভিড উইলি।