খুলনা নগরীতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। আজ শনিবার সন্ধ্যায় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। গনতন্ত্র পুনরুদ্ধার, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ৪৮ ঘণ্টার পর রমনা থানার পেন্ডিং মামলায় জেল হাজতে প্রেরণ ও সকল রাজবন্দিদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ মিছিল বের করে তারা।
মহানগর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, আগামীকাল থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল।
তিনি জানান, মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সহ-সভাপতি রহমান, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ ফারুক, পূর্ব রুপসা থানা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া, জাহিদুল ইসলাম ও খাইরুল রাজু প্রমূখ।