টস জিতে ব্যাটিংয়ে ভারত

সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে দুই দলেরই। তাই বলে তো থেমে গেলে চলবে না। এগিয়ে নিতে হবে জয়রথ। সেই লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

কলকাতার ইডেন্স গার্ডেনসে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু চলতি বিশ্বকাপে উড়তে থাকা দুই দলের লড়াই। এদিন কয়েন ভাগ্য পাশে পেয়েছেন রোহিত শর্মা।  টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসি ফন ডার ডুসেন।