ঢাকায় ৮ দিনে ৮৯ মামলা, গ্রেপ্তার দেড় হাজারেরও বেশি

নাশকতা ও সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঢাকার বিভিন্ন থানায় ৮৯টি মামলা হয়েছে। এসব ঘটনায় এক হাজার পাঁচশ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রবিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার কেএন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আট দিনে ৮৯টি মামলায় এক হাজার পাঁচশ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু শনিবারই ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়।