বিশ্বের দূষিত ৬ শহরের মধ্যে ভারতেরই তিন শহর

ভয়াবহ মাত্রায় বায়ু দূষণ বেড়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। গত কয়েকদিন ধরে প্রচুর বায়ু দূষণ বেড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। যার ফলে আজ রোববার বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোর তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে শহরটি।

এছাড়া রাজধানী দিল্লির পাশাপাশি বায়ু দূষণের তালিকায় শুরুর দিকে রয়েছে দেশটির কলকাতা ও মুম্বাই শহরের নামও। খবর এনডিটিভি।

সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, ৫ নভেম্বর বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান ৩৩৫। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ২২৫। এরপরই তৃতীয় স্থানে রয়েছে চীনের শেনইয়াং। সেখানের বাতাসের গুণমান ২০০।

চতুর্থ স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ১৭৬। পঞ্চম স্থানে রয়েছে করাচি। সেখানে বাতাসের গুণমান ১৬২। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, বাতাসের গুণমান ১৬৭। এবং তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর। সেখানের বাতাসের গুণমান ১৬১।

মূলত প্রতি বছর শীতের শুরু থেকেই দূষিত হয়ে উঠতে শুরু করে ভারতের বিভিন্ন শহরের বায়ু, বিশেষ করে দিল্লি। পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, উত্তর প্রদেশ ও পাঞ্জাবে কৃষি জমিতে খড়কুটো পোড়ানোর কারণে এই দূষণ ছড়ায়। এ ছাড়া উৎসবের সময় পটকা ও বাজি ফোটানোয় বায়ুর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

এদিকে দূষণ বৃদ্ধির পাশাপাশি চোখে জ্বালা-পোড়া, গলাসহ শরীরের নানা স্থানে চুলকানি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো বিভিন্ন রোগের অভিযোগ করছেন স্থানীয়রা।