চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করতে চান হাথুরু

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলে হেড কোচ চন্ডিকা হাথুরেসিংহে। এই বাজে অবস্থা কাটিয়ে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে জয়ের আশা করছেন তিনি। লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করা।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে কী ভাবছেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বায়ু দূষণ দু'দলের জন্যই নেতিবাচক এবং এটা আদর্শ নয়, তবে আমাদের কোন বিকল্প নেই। আমাদের এই কন্ডিশনেই খেলতে হবে। তবে এটা ঠিক উইকেট আর আউটফিল্ড দেখে মনে হচ্ছে এই বিশ্বকাপে আমরা সেই উইকেটে খেলতে যাচ্ছি। নিকট অতীতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচগুলো খুব রোমাঞ্চকর হয় এবং এই আসরে দু'দলের পরিস্থিতিই প্রায় একই পর্যায়ে। সত্যি বললে আমাদের লক্ষ্য একটাই যাতে পয়েন্ট টেবিলে একটু উপরের দিকে শেষ করতে পারি। এমনিতেই আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগটা আমাদের মুঠোতে আছে, তাই সম্ভাব্য সেরা অবস্থানে শেষ করতে হবে। এই ম্যাচটি দু'দলের জন্যই ভালো অবস্থানে শেষ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয় চ্যাম্পিয়নস ট্রফি খেলার সম্ভাবনায় এগিয়ে রাখবে বাংলাদেশকে।