ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) আয়োজনে "আইএসইউ ওয়ার্ল্ডকাপ জিনিয়াস" কুইজ প্রতিযোগিতাকে সমৃদ্ধ করার জন্য আপনাদের ধন্যবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আইএসইউ মহাখালী ক্যাম্পাসের হলরুমে ১৫-১৭ অক্টোবর,২০২৩ অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা ।
আইএসইউ - এর হেড অব পাবলিক রিলেশন্স ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরীর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় এ প্রতিযোগিতার বিভিন্ন পর্বে সাবেক ও বর্তমান ক্রিকেটার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন।