সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ওষুধ খাতের প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। প্রতিষ্ঠানটিতে মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল।
পদ: মেডিকেল প্রমোশন অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, মোবাইল ফোন বিল, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতিবছর বেতন পর্যালোচনাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ২২ থেকে ৩০ বছর
কর্মস্থল: দেশের যে কোন স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৩
সূত্র: বিডিজবস