গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

আজ দুপুরে গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, আজ সোমবার (০৬ নভেম্বর, ২০২৩) বেলা ২টা ৫ মিনিটে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে মিরপুর থেকে মতিঝিলগামী বিকল্প অটো সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অজানা দুর্বৃত্তরা। 

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় আগুন নেভানোর কাজ করছে বলে জানা গেছে।