গোদরেজের সঙ্গে ইউনিয়ন বিডির সমাঝেতা চুক্তি

গোদরেজ এর বাংলাদেশ অফিস এ স্বনামধন্য ব্রান্ড পার্ক এভিনিউ এবং কামাসূত্র এর একমাত্র জাতীয় পরিবেশক হিসেবে গোদরেজ হাউজ হোল্ড প্রোডাক্ট বিডি প্রাঃ লিমিটেডের সাথে ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এখন থেকে ইউনিয়ন বিডি কনজ্যুমার লিঃ পার্ক এভিনিউ এবং কামাসূত্র ব্রান্ডের একমাত্র পরিবেশক (বাংলাদেশ) হিসেবে সকল কার্যক্রম পরিচালনা করবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিডি কনজ্যুমার লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাফর ইমাম ও গোদরেজ হাউজ হোল্ড প্রডাক্ট বিডি প্রাঃ লিঃ এর পক্ষে সম্মানিত চিফ ফিনান্সিয়াল অফিসার সন্দীপ হালদার।