অধিনায়ক-সহঅধিনায়কে একশ পেরোল বাংলাদেশ

সাকিব-শান্তর পঞ্চাশোর্ধ জুটিতে দুই উইকেটে একশ রানের গণ্ডি পেরোল বাংলাদেশ। ইনিংসের ১৮তম ওভারে প্রথম বলে শান্ত চার মেরে দলের একশ রান পূর্ণ করেন। দ্বিতীয় বলেও চার হাঁকান শান্ত।

শান্ত ৩৯ ও সাকিব ২৮ রানে অপরাজিত আছেন। ৬ এর উপরে রান রেট নিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ।