পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২-২৩ হিসাববছরের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ঘোষণা দেয়।
কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে, সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, যা আগের বছরে ছিল ৩৪ পয়সা। আগামী ৫ ফেব্রুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।