৩ সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া মা এখনো নিখোঁজ

শরীয়তপুরে তিন সন্তানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া সেই মায়ের খোঁজ মেলেনি এখনো। গত রবিবার নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের চরভোজেশ্বর এলাকায় দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন বয়াতিকান্দি এলাকার আজবাহার মাদবরের স্ত্রী সালমা বেগম। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছোট দুই সন্তানকে জীবিত উদ্ধার করলেও সামলা ও তার বড় ছেলে নিখোঁজ ছিল। গতকাল সোমবার বড় ছেলে সাহাবী হোসেন জাফরের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মেলেনি সালমার।